ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ফেনীতে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শাহজালাল ভূঞা
শাহজালাল ভূঞা
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২০ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ফেনীতে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ফেনীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

জেলা মহিলা দলের আয়োজনে আজ বুধবার (৯ সেপ্টেম্বর) শহরের তাকিয়া রোডে এ উপলক্ষ্যে আলোচনা সভা ও কেক কাটা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল।

জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি সোনাগাজী উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদাউস মিতার সভাপতিত্বে ও ফেনী পৌর বিএনপির সদস্য সচিব মেজবাহ উদ্দিন ভূঞার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য জয়নাল আবেদীন বাবলু, ফেনী পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস.এম কায়সার এলিন, জেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক রোকসানা আক্তার ও জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল প্রমুখ।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান সামছুউদ্দিন খোকন, নুর হোসেন সেলিম, আবুল খায়ের লিংকন, ফেনী পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম ভূঞা ভিপি জাহিদ, সদস্য রোকসানা আক্তার লিপি, আকলিমা আক্তার, জেলা মহিলা দলের সহ-সাংগঠনিক সম্পাদক শাহেনা আক্তার, প্রচার সম্পাদক কামরুন নাহার মুক্তা, সোনাগাজী উপজেলা সাধারণ সম্পাদক ফারহানা ইয়াছমিন শিল্পী, পৌর সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর মনিহার বেগম ও সাবেক ইউপি সদস্য শাহেনা আক্তারসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের এবং মহিলা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথিরা।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ফেনীতে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x