ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৪ দোকানীর জরিমানা

শহর প্রতিনিধি
শহর প্রতিনিধি
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২০ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৪ দোকানীর জরিমানা

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ফেনীতে ৪ দোকানীর জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে অভিযান চালিয়ে অধিদপ্তরের ফেনীর সহকারি পরিচালক সোহেল চাকমা এসব জরিমানা করেন।

সহকারি পরিচালক জানান, অভিযান পরিচালনাকালে ফেনী শহরের তাকিয়া রোডে ও বড় বাজারে মূল্য তালিকা না থাকায় ৪ দোকানীর ১১ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফা না করা এবং মূল্য তালিকা সবসময় হালনাগাদ রাখার জন্য নির্দেশ দেয়া হয়।

অভিযানে উপজেলা জেলা বিপনন কর্মকর্তা হারুন অর রশীদসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

জনস্বার্থে অভিযান অব্যাহত রাখার কথা জানান সহকারি পরিচালক।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৪ দোকানীর জরিমানা

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২০

featured Image

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ফেনীতে ৪ দোকানীর জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে অভিযান চালিয়ে অধিদপ্তরের ফেনীর সহকারি পরিচালক সোহেল চাকমা এসব জরিমানা করেন।

সহকারি পরিচালক জানান, অভিযান পরিচালনাকালে ফেনী শহরের তাকিয়া রোডে ও বড় বাজারে মূল্য তালিকা না থাকায় ৪ দোকানীর ১১ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফা না করা এবং মূল্য তালিকা সবসময় হালনাগাদ রাখার জন্য নির্দেশ দেয়া হয়।

অভিযানে উপজেলা জেলা বিপনন কর্মকর্তা হারুন অর রশীদসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

জনস্বার্থে অভিযান অব্যাহত রাখার কথা জানান সহকারি পরিচালক।

দৈনিক ফেনী

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x