ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

বাদ আছর মিজান ময়দানে গোলাপ চৌধুরীর প্রথম জানাযা

আজ সোমবার (৭ সেপ্টেম্বর) বাদ আছর ফেনী মিজান ময়দানে প্রতিথযশা রাজনীতিবিদ জেলা পরিষদ চেয়ারম্যান ও ফেনী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আজিজ আহম্মদ চৌধুরী ওরফে গোলাপ চৌধুরী প্রথম জানাযার নামায অনুষ্ঠিত হবে।
 
পারিবারিক সূত্রে জানা যায়, এরপর ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের দক্ষিণ আনন্দপুর ইউনিয়নের হাসানপুর চৌধুরী বাড়ী প্রাঙ্গনে বাদ মাগরিব দ্বিতীয় জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
 
আজিজ আহম্মদ চৌধুরী দ্বিতীয় মেয়াদে ফেনী জেলা পরিষদের দায়িত্ব পালন করছিলেন। শহীদ পরিবারের সন্তান গোলাপ চৌধুরী মাত্র ২৫ বছর বয়সে আনন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর ২৫ বছর তিনি একই ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্বপালন করেন।
 
আজ সোমবার দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে ৮১ বছর বয়সে ফেনী ডায়াবেটিস হাসপাতালে মৃত্যুবরণ করেন আজিজ আহম্মদ চৌধুরী। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ২ মেয়েসহ আত্মীয় স্বজন, অসংখ্য গুনগ্রাহী রেখেন গেছেন। তার বড় ছেলে ব্যবসায়ী ও ছোট ছেলে চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজীব জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের হিসেবে দায়িত্ব পালন করছেন। তার মৃত্যুতে ফেনীর সর্বমহলে শোকের ছায়া নেমে এসেছে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

বাদ আছর মিজান ময়দানে গোলাপ চৌধুরীর প্রথম জানাযা

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x