ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ফেনী গার্লস ক্যাডেট কলেজে রান্না বিষয়ক প্রশিক্ষণ

শহর প্রতিনিধি
শহর প্রতিনিধি
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২০ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ফেনী গার্লস ক্যাডেট কলেজে রান্না বিষয়ক প্রশিক্ষণ

ফেনী গার্লস ক্যাডেট কলেজে রান্না ও পরিবেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৫ সেপ্টেম্বর) রাতে কলেজের বীর শ্রেষ্ঠ শহীদ মোস্তফা মিলনায়তনে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন প্রধান অতিথি সেনাবাহিনী এভিয়েশনের সিনিয়র পাইলট অফিসার বিগ্রেডিয়ার জেনারেল সাইদুর রহমান।

ক্যাডেট কলেজ সূত্রে জানা যায়, সাতদিন ব্যাপী আয়োজিত প্রশিক্ষণে কলেজের মেস স্টাফ, কুক, ওয়েটার ও মহিলা ক্লাবের সদস্যদের খাদ্য ও পানীয় প্রস্তুতকরণ এবং পরিবেশন বিষয়ক প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণ প্রদান করেন ফারজানা ইউভিং এণ্ড গ্যাস্টোলমি প্রতিষ্ঠানের প্রধান বিশিষ্ট রন্ধনশিল্পী ফারজানা আনোয়ার।

এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মুনিম খান মজলিস, বিপিপি, পিএসসি, এটিসি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রশিক্ষক ফারজানা আনোয়ার ।

পরে সকল অতিথিরা প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন।

এসময় কলেজ লেডিস ক্লাবের সভাপতি তাহমিনা পারভীন, উপাধ্যক্ষ মোঃ তোফাজ্জল হোসেনসহ সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা এবং সকল শ্রেণির কর্মচারীরা উপস্থিত ছিলেন।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ফেনী গার্লস ক্যাডেট কলেজে রান্না বিষয়ক প্রশিক্ষণ

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x