ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

আলাউদ্দিন নাছিমের পিতার চেহলামে বিশিষ্টজনদের মিলনমেলা

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সদস্য, সাবেক আমলা ফেনী ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাছিমের পিতা প্রবীণ আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা সালেহ উদ্দিন আহমেদ চৌধুরীর চেহলাম অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) পরশুরামে আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাছিম কলেজসহ তিনটি পৃথক স্থানে আয়োজিত চেহলামে অংশ নেন আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারাসহ উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও বিশিষ্টজনরা। 

আজ বেলা ১২টার দিকে ঢাকা হতে হেলিকপ্টার যোগে চেহলামে যোগ দিতে পরশুরামে আসেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম। এসময় ফেনী-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। চেহলামে যোগ দিতে চট্টগ্রাম থেকে আসেন সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন। কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে ও বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানটি।

এতে আরও যোগ দেন ফেনী জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজামসহ জেলা আওয়ামী লীগের শীর্ষ হতে তৃণমুল পর্যায়ের নেতাকর্মী, জনপ্রতিনিধিসহ প্রশাসনের কর্মকর্তরা। বিপুল সংখ্যক বিভিন্ন শ্রেণি পেশার জনসাধারণ, আলেম, ওলামা, মাদ্রাসার শিক্ষার্থীরাও চেহলামে উপস্থিত ছিল।

এছাড়া বাদ জুমা ফেনী জেলার সকল মসজিদে ও পরশুরামের আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম কলেজ, দক্ষিণ গুথুমাহ হাইস্কুল, গুথুমাহ চৌমুরী মাদরাসাসহ কয়েকটি স্থানে দোয়া মাহফিলের ও মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। পরে নেতৃবৃন্দ মরহুম সালেহ উদ্দিন চৌধুরী কবর জেয়ারত করেন। এসময় তার রুহের মাগফেরাত কামনা করেন কেন্দ্রীয় নেতারা।

বার্ধক্যজনিত কারণে বিশিষ্ট সমাজবেসক ও শিক্ষানুরাগী সালেহ উদ্দিন চৌধুরী গত ২৬ জুলাই বিকালে ঢাকার বনানীস্থ নিজ বাসভবনে মারা যান। তার বয়স হয়েছিল ৮৭ বছর। পরদিন তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গুথুমা চৌধুরী বাড়ির পাশে তমিজ উদ্দিন আহমেদ চৌধুরী মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

নিজ নিজ অবস্থান থেকে মরহুম সালেহ উদ্দিন আহমেদ চৌধুরীর জন্য দোয়ার অনুরোধ করেন তারই জ্যেষ্ঠ পুত্র আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাছিম। 

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

আলাউদ্দিন নাছিমের পিতার চেহলামে বিশিষ্টজনদের মিলনমেলা

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x