ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষ্যে বিএনপির আলোচনা

শহর প্রতিনিধি
শহর প্রতিনিধি
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২০ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষ্যে বিএনপির আলোচনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৩তম কারামুক্তি দিবস উপলক্ষ্যে ফেনীতে জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) শহরের তাকিয়া রোডের দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার।

সদস্য সচিব আলাল উদ্দিন আলালের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক গাজী হাবিবউল্যা মানিক, এয়াকুব নবী, আলাউদ্দিন গঠন, সদর উপজেলা বিএনপির আহবায়ক ফজলুর রহমান বকুল, পৌর বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদস্য সচিব মেজবাহ উদ্দিন ভূঁইয়া প্রমুখ।

আলোচনা সভা শেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া-মাহফিলের আয়োজন করা হয়।

এতে জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, ছাত্রদল সহ সকল অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষ্যে বিএনপির আলোচনা

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x