ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

সোনাগাজীতে আগুনে পুড়ে সর্বশান্ত এক পরিবার

সোনাগাজীতে অগ্নিকান্ডে একটি পরিবারের বসতঘর সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। এতে ওই পরিবারের ঘরে থাকা সবকিছুই পুড়ে গেছে।

আজ বুধবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ ছাড়াইতকান্দি গ্রামের মনগাজী বাজার সংলগ্ন আরব আলী মুন্সী বাড়ীতে এ ঘটনা ঘটে।

অগ্নিকান্ডে ওই বাড়ির মরহুম আবদুল করিম নিজামীর বসতঘর ও রান্নাঘর পুড়ে ছাই হয়ে যায়। এটি স্থানীয় সাংবাদিক বাহার উল্লাহ বাহারের শ্বশুরবাড়ি।

সাংবাদিক বাহার উল্লাহ জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। আগুনের শিখা মুহূর্তের মধ্যেই পুরো ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন ও খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এর আগেই বসতঘর ও রান্নাঘরটি ভস্মিভূত হয়ে যায়। অগ্নিকান্ডে ঘরের সকল আসবাপত্র, স্বর্ণালংকার, দামী জিনিসপত্রসহ প্রয়োজনীয় মূল্যবান কাগজপত্র পুড়ে গেছে। এতে ওই পরিবারের ১২ লাখ টাকা ক্ষতি সাধিত হয়েছে।

ক্ষতিগ্রস্ত পরিবারের এক সদস্য জানান, পরনের কাপড় ছাড়া আর কিছুই রক্ষা করতে পারিনি আমরা।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, খবর পেয়ে একটি দল ঘটনাস্থলে ছুটে যায়। প্রায় ঘন্টাখানেক চেষ্টা করার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে না পৌঁছালে বাড়ির অন্যান্য ঘরগুলোতেও আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

সোনাগাজীতে আগুনে পুড়ে সর্বশান্ত এক পরিবার

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x