ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৩ প্রতিষ্ঠানের জরিমানা

মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ফেনীতে তিন প্রতিষ্ঠানের ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ সোমবার (৩১ আগস্ট) দুপুরে সদরের ফেনী সদরের পাঁচগাছিয়া বাজার ও তেমুহনীতে অভিযান চালিয়ে অধিদপ্তরের ফেনীর সহকারি পরিচালক সোহেল চাকমা এসব জরিমানা করেন।

সহকারি পরিচালক জানান, অভিযানে বাজারের ৩টি মুদি দোকানে মূল্য তালিকা না থাকায় মোট ৮ হাজার টাকার জরিমানা করা হয়েছে। এসময় প্রতিষ্ঠানগুলোকে নিয়মানুযায়ী ব্যবসা পরিচালনা করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে বলে জানান সোহেল চাকমা। তিনি জানান, জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৩ প্রতিষ্ঠানের জরিমানা

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২০

featured Image

মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ফেনীতে তিন প্রতিষ্ঠানের ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ সোমবার (৩১ আগস্ট) দুপুরে সদরের ফেনী সদরের পাঁচগাছিয়া বাজার ও তেমুহনীতে অভিযান চালিয়ে অধিদপ্তরের ফেনীর সহকারি পরিচালক সোহেল চাকমা এসব জরিমানা করেন।

সহকারি পরিচালক জানান, অভিযানে বাজারের ৩টি মুদি দোকানে মূল্য তালিকা না থাকায় মোট ৮ হাজার টাকার জরিমানা করা হয়েছে। এসময় প্রতিষ্ঠানগুলোকে নিয়মানুযায়ী ব্যবসা পরিচালনা করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে বলে জানান সোহেল চাকমা। তিনি জানান, জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।

দৈনিক ফেনী

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x