ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

কাল থেকে গণপরিবহনে বর্ধিত ভাড়া প্রত্যাহার

বর্ধিত ভাড়া প্রত্যাহার করে আগামীকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকে আগের ভাড়ায় ফিরছে গণপরিবহন ও দূরপাল্লার বাস। এর ফলে কাল থেকে গণপরিবহনে চলাচলের ক্ষেত্রে যাত্রীদের আর অতিরিক্ত ভাড়া দিতে হবে না।

তবে সেই সঙ্গে ৫০ শতাংশ আসন ফাঁকা রাখার বাধ্যবাধকতাও উঠে যাচ্ছে। এখন থেকে শতভাগ আসন পূর্ণ করে যাত্রী নিতে পারবে গণপরিবহন।

তবে দাঁড়িয়ে যাত্রী নেওয়া যাবে না। সেই সঙ্গে মানতে হবে মাস্ক পরা ও স্যানিটাইজার ব্যবহারসহ কিছু নির্দেশনা।

করোনা ভাইরাস সংক্রমণের প্রেক্ষাপটে গত ২৪ মার্চ থেকেই বাংলাদেশে গণপরিবহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে স্বাস্থ্যবিধি মেনে গত ৩১ মে থেকে গণপরিবহন ও ট্রেন চালু করার অনুমতি দেয় সরকার। তখন বাসে অর্ধেক আসন ফাঁকা রাখার শর্তে প্রায় ৬০ শতাংশ ভাড়া বাড়ানো হয়।

তিন মাস বর্ধিত ভাড়ায় বাস-গণপরিবহন চলার পর শনিবার (২৯ অগাস্ট) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, আগামী ০১ সেপ্টেম্বর থেকে আগের ভাড়ায় বাস-গণপরিবহন চলাচল করবে।

এ ব্যাপারে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ বলেন, আগামী ০১ সেপ্টেম্বর থেকে আগের ভাড়ায় বাস ও গণপরিবহন চালাতে আমরা প্রস্তুত। এরই মধ্যে মালিক সমিতির পক্ষ থেকে পরিবহন শ্রমিকদের নির্দেশনা দেওয়া হয়েছে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

কাল থেকে গণপরিবহনে বর্ধিত ভাড়া প্রত্যাহার

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x