ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

পূর্বের ভাড়ায় ফিরতে সম্মত পরিবহন মালিকরা

আগামী ১ সেপ্টেম্বর থেকে সারাদেশে পূর্বের ন্যায় সাধারণ ভাড়ায় ফিরতে সম্মত হয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির নেতারা।

বুধবার (২৬ আগস্ট) রাতে গণপরিবহন মালিকদের একটি জরুরি বৈঠকে আগামী ১ সেপ্টেম্বর থেকে সাধারণ ভাড়ায় গণপরিবহন চালানোর সিদ্ধান্ত হয়।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ বাস পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ জানান, পূর্বের ভাড়ায় ফিরে আসার ব্যাপারে দীর্ঘ আলোচনা হয়েছে। সবমিলিয়ে পূর্বের ভাড়ায় ফিরে আসার ব্যাপারে সম্মত হয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির নেতারা।

তিনি বলেন, আমরা ১ সেপ্টেম্বর থেকে পূর্বের ভাড়ায় ফিরতে সুরক্ষানীতি মেনে প্রস্তুতি নিতে ইতোমধ্যে বাস মালিকদের বলে দিয়েছি।

সূত্রঃ বিডি-প্রতিদিন

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

পূর্বের ভাড়ায় ফিরতে সম্মত পরিবহন মালিকরা

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২০

featured Image

আগামী ১ সেপ্টেম্বর থেকে সারাদেশে পূর্বের ন্যায় সাধারণ ভাড়ায় ফিরতে সম্মত হয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির নেতারা।

বুধবার (২৬ আগস্ট) রাতে গণপরিবহন মালিকদের একটি জরুরি বৈঠকে আগামী ১ সেপ্টেম্বর থেকে সাধারণ ভাড়ায় গণপরিবহন চালানোর সিদ্ধান্ত হয়।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ বাস পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ জানান, পূর্বের ভাড়ায় ফিরে আসার ব্যাপারে দীর্ঘ আলোচনা হয়েছে। সবমিলিয়ে পূর্বের ভাড়ায় ফিরে আসার ব্যাপারে সম্মত হয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির নেতারা।

তিনি বলেন, আমরা ১ সেপ্টেম্বর থেকে পূর্বের ভাড়ায় ফিরতে সুরক্ষানীতি মেনে প্রস্তুতি নিতে ইতোমধ্যে বাস মালিকদের বলে দিয়েছি।

সূত্রঃ বিডি-প্রতিদিন

দৈনিক ফেনী

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x