ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ফেনীতে আইন অমান্য করায় ৫ জনের জরিমানা

ফেনীতে আইন অমান্য করায় ৫ জনের জরিমানা

ফেনীতে আইন অমান্য করায় ৫জনকে ২৫শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ মঙ্গলবার (২৫) আগস্ট শহরতলীর লালপোল ও মহিপাল এলাকায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এনএম আবদুল্লাহ আল মামুন এ জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, পরিচালিত অভিযানে মহিপাল ও লালপোল এলাকায় বিভিন্ন অপরাধে এসব জরিমানা করা হয়েছে। অভিযানে প্রকাশ্যে ধুমপান করায় ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ এর ৪(২) ধারায় ১ জনকে ১শ টাকা, স্বাস্থ্যবিধি ভঙ্গ করে বাসে অধিক যাত্রী তোলায় সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এর ২৪(২) ধারায় এক বাসচালককে ১ হাজার টাকা, রেজিস্ট্রেশন ব্যতীত মোটরসাইকেল চালানোয় সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৭২ ধারায় একজনকে ১হাজার টাকা ও সরকারি বিধিনিষেধ অমান্য করে মাস্ক না পরায় দুইজনকে দণ্ডবিধির ১৮৮ ধারায় ২শ টাকা করে মোট ২ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়।

অভিযানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ফেনীতে আইন অমান্য করায় ৫ জনের জরিমানা

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
ফেনীতে আইন অমান্য করায় ৫ জনের জরিমানা
0:00 0:00
1.0x