ফেনী    রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
দৈনিক ফেনী

দিনের ব্যবধানে আরও ৩৯ জনের মৃত্যু, শনাক্ত ২৪০১

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২,৪০১ জনের করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।

আর এই সময়ের মধ্যে কোভিড-১৯ আক্রান্ত হয়ে আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২১ আগস্ট) সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। 

এনিয়ে বাংলাদেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মোট মারা গেলেন ৩,৮৬১ জন। আর এখন পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হলেন মোট ২ লাখ ৯০ হাজার ৩৬০ জন।

গত ২৪ ঘণ্টায় ১২,৯৪৩টি নমুনা পরীক্ষা করে নতুন শনাক্তের এই সংখ্যা পাওয়া গেছে। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ১৮.৫৫ শতাংশ।

এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৪ লাখ ২০ হাজার ৪৯৯ টি। আর এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ২০.৪৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩,৬২৪ জন।

এখন পর্যন্ত বাংলাদেশে মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৭২ হাজার ৬১৫ জন।

নতুন করে যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৭ জন এবং নারী ১২ জন।

দেশে এখন পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে প্রায় ৭৯ ভাগই পুরুষ।

দৈনিক ফেনী

রোববার, ০৯ আগস্ট ২০২৬

দিনের ব্যবধানে আরও ৩৯ জনের মৃত্যু, শনাক্ত ২৪০১

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x