ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ছেঁড়া বিদ্যুতের তারে পরশুরামে গৃহবধূর মৃত্যু

রাস্তায় পড়ে থাকা পল্লীবিদ্যুত সমিতির সঞ্চালন লাইনের বিচ্ছিন্ন তার সরাতে গিয়ে স্পৃষ্ট হয়ে পরশুরামে রুজিনা আক্তার (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে উপজেলার মির্জানগর ইউনিয়নের ডিএম সাহেব নগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুজিনা ওই গ্রামের মোঃ সুমনের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে ওই গ্রামের করিম মাস্টারের বাড়ীর পাশে পল্লী বিদ্যুত সমিতির একটি পিলার হতে বৈদ্যুতিক তার বিচ্ছিন্ন হয়ে মাটিতে পড়ে যায়। আজ সকালে ওই গৃহবধূ তারটি রাস্তার উপর পড়ে থাকতে দেখে সরাতে যায়। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরশুরাম পল্লী বিদ্যুৎ সহকারি জেনেরাল ম্যানেজার জহিরুল ইসলাম জানান, খবর পেয়ে পরশুরাম পল্লী বিদ্যুতের কর্মকর্তারা ঘটনাস্থলে পরিদর্শন করেছে। 

সাবেক ইউপি সদস্য হাবিবুল্লাহ মজুমদার জানান, বৃহস্পতিবার দুপুরে নিহত গৃহবধুর লাশ জানাযা শেষে দাফন করা হয়েছে।

নিহত গৃবধূর ভগ্নিপতি আমির হোসেন পল্লীবিদ্যুৎ সমিতির কাছে ক্ষতিপূরণ দাবি করে বলেন, পল্লীবিদ্যুতের গাফিলতির কারণে তার শালিকা মারা গেছেন।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ছেঁড়া বিদ্যুতের তারে পরশুরামে গৃহবধূর মৃত্যু

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x