ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ফুলগাজীতে ইয়াবা ও গাঁজাসহ এক মহিলা গ্রেফতার

ফুলগাজীতে ইয়াবা ও গাঁজাসহ মনোয়ারা বেগম (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ফেনীর সদস্যরা। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার পুরাতন মুন্সীরহাটের উত্তর শ্রীপুরে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন অধিদপ্তরের ফেনীর সহকারি পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ।

সহকারি পরিচালক জানান, মনোয়ারা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাকে ধরতে আজ সকালে ফুলগাজীতে অভিযান চালানো হয়। অভিযানে ৪৬ পিস ইয়াবা এবং ১০০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়। সে ওই এলাকার ছোটটু মিয়ার স্ত্রী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ফেনীর উপ পরিদর্শক তাজ উদ্দিন বাদী হয়ে ফুলগাজী থানায় মাদক আইনে মামলা দায়ের করেছেন।

তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান মোহাম্মদ আবদুল হামিদ। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ফেনীর সদস্যরা অংশ নেন।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ফুলগাজীতে ইয়াবা ও গাঁজাসহ এক মহিলা গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x