ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

দাগনভূঞায় ব্রিধান-৮৫ প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত

দাগনভূঞায় এনএফএলসিসি প্রকল্পের ব্রিধান-৮৫ প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আজ রবিবার (৯ আগস্ট) সকালে জায়লস্কর ইউনিয়নের দক্ষিণ বারাহিগোবিন্দ গ্রামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল হাসান।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রাফিউল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ, জায়লস্কর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ জসিম উদ্দীন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিউদ্দীন হায়দার। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপসহকারি কৃষি অফিসার রনি মজুমদার।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জানান, নোয়াখালী, ফেনী, লক্ষীপুর, চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় খরিপ-১/২০১৯-২০ অর্থবছরে দাগনভূঞায় ব্রিধান-৮৫ চাষ করা হচ্ছে। মাঠ দিবসে উপস্থিত কৃষকরা ব্রিধান-৮৫ এর ফলন দেখে সন্তুষ্টি প্রকাশ করেন এবং ভবিষ্যতে এই জাতটি এলাকায় সম্প্রসারণের অভিমত ব্যক্ত করেছেন।

অনুষ্ঠানে ব্লকে কর্মরত উপসহকারি কৃষি কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেনসহ ইউনিয়ন পরিষদ সদস্যরাসহ শতাধিক কৃষক-কৃষাণী অংশ নেন।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

দাগনভূঞায় ব্রিধান-৮৫ প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x