ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

বগাদানায় অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

সোনাগাজীর বগাদানা ইউনিয়নের একটি পুকুর থেকে এক অজ্ঞাত পরিচয় যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার ( ২৮ জুলাই) সকালে ইউনিয়নের তাকিয়া বাজার মসজিদের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম।

তিনি জানিয়েছেন, স্থানীয়রা লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দিয়েছিল। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস সদস্যদের সহযোগিতায় লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

ওসি জানান, উদ্ধারকৃত লাশটির শরীরে কোন জামা কাপড় ছিল না। এছাড়া তার সাথে কোন পরিচয় পত্র মেলেনি। তবে ঘটনার কারণ ও তার পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে। এর কারণ অনুসন্ধানে পিবিআই হতে একটি দল আমাদের সাথে যোগ দিয়েছে বলে তিনি দৈনিকফেনীডটকমকে জানিয়েছেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ক খ ম ইসহাক খোকন জানান, ফজরের নামাজের সময় মসজিদের মুসল্লিরা অযু করতে এসে লাশটিকে ভাসতে দেখে আমাকে জানায়। পরে বিষয়টি থানায় জানালে থানার ওসি (তদন্ত) আবদুর রহিমসহ পুলিশ সদস্যরা এসে লাশটি উদ্ধারের ব্যবস্থা করে।

চেয়ারম্যান জানান, লোকটি সম্ভবত এলাকার বাইরের কেউ হবে। কারণ বগাদানায় কেউ নিঁখোজ হয়েছে বলে খবর পাওয়া যায়নি।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

বগাদানায় অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x