ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

সোনাগাজীতে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার

সোনাগাজীতে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার

সোনাগাজীতে অস্ত্রসহ মোঃ জাহাঙ্গীর আলম (৩০) নামে এক পলাতক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (২৬ জুলাই) দিবাগত রাত ১টার দিকে উপজেলার দক্ষিণ পূর্ব চরদরবেশ এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম। সে ওই এলাকার মৃত শামসুল হকের ছেলে।

ওসি জানান, এসময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরী পাইপগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত জাহাঙ্গীরের বিরুদ্ধে চট্টগ্রামের জোরারগঞ্জ ও সোনাগাজী থানায় দুটি ডাকাতি মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। রবিবার দিবাগত রাতে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম সরকারের নেতৃত্বে পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

সোনাগাজীতে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
সোনাগাজীতে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
0:00 0:00
1.0x