ফেনী    রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
দৈনিক ফেনী

‘বাদলকে দলীয় পদ হতে অব্যাহতি’

‘বাদলকে দলীয় পদ হতে অব্যাহতি’

ফেনী পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ আবু ইউছুফ ভূঞা বাদলকে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ হতে অব্যাহতি প্রদান করা হয়েছে। ফেনী পৌর আওয়ামী লীগের সভাপতি আয়নুল কবির শামীম ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে  অব্যাহতি প্রদানের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পৌর আওয়ামী লীগ সভাপতি বলেন, আটক হওয়ায় এবং স্বীকারোক্তি দেয়ায় তাকে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদসহ সাংগঠনিক সকল কর্মকান্ড হতে অব্যাহতি প্রদান করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অবৈধ অর্থনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার কারণে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারীর নির্দেশে এ সিদ্ধান্ত গ্রহণ করেছে পৌর আওয়ামী লীগ। তিনি বলেন, এখন থেকে ফেনী পৌর আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের সাথে তার কোন সম্পৃক্ততা থাকবে না।

এর আগে শুক্রবার (২৪ জুলাই) দুপুরে মাতৃদুগ্ধ ভাতা কার্ড প্রদানের প্রলোভন দেখিয়ে দরিদ্রদের কাছ থেকে টাকা আদায়কালে তাকে ফেনী পৌরসভার পূর্ব মধুপর হতে হাতেনাতে আটক করে র‌্যাব-৭ সদস্যরা।

দৈনিক ফেনী

রোববার, ০৯ আগস্ট ২০২৬

‘বাদলকে দলীয় পদ হতে অব্যাহতি’

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
‘বাদলকে দলীয় পদ হতে অব্যাহতি’
0:00 0:00
1.0x