ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৩ প্রতিষ্ঠানের জরিমানা

ফেনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ প্রতিষ্ঠানের ১০ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার (২১ জুলাই) সকালে পৃথক অভিযানে অধিদপ্তরের ফেনীর সহকারি পরিচালক সোহেল চাকমা এসব জরিমানা করেন।

সহকারি পরিচালক জানান, আজ ফেনী শহরের মহিপালে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে ফুডপার্ক হোটেলে গিয়ে দেখা যায় অপরিষ্কার পরিবেশ। তাই অপরিষ্কার পরিবেশে খাবার রাখার অপরাধে প্রতিষ্ঠানটির ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় বাসী খাবার জব্দ করে ফেলে দেয়া হয়েছে।

সোহেল চাকমা জানান, এরপর শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে ফার্মেসীগুলোতে অভিযান চালানো হয়। অভিযানে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে রহমানিয়া ২ ফার্মেসীকে ৫ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়েছে।

তিনি জানান, এসময় ফার্মেসীগুলোতে বিভিন্ন সুরক্ষা সামগ্রী নির্ধারিত মূল্যে বিক্রি করা হচ্ছে কিনা যাচাই করা হয় এবং ধার্যকৃত মূল্যের চাইতে বেশি মূল্যে বিক্রি না করার জন্য ব্যবসায়ীদের নির্দেশনা দেয়া হয়।

অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৩ প্রতিষ্ঠানের জরিমানা

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x