ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

সপরিবারে ফেনীর সাবেক জেলা প্রশাসক হুমায়ুন কবীর করোনায় আক্রান্ত

রাজশাহী বিভাগীয় কমিশনার হুমায়ুন কবীর খোন্দকার (৫৪) সপরিবারে করোনাভাইরাস সংক্রমণে আক্রান্ত হয়েছেন। তিনি ফেনীর জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

সোমবার (২০ জুলাই) রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা পজিটিভ আসে।

বিভাগীয় কমিশনার ছাড়াও তার স্ত্রী নাসরিন খোন্দকার (৪৫) এবং ছেলে তানজিম মাহাতাবের (১৭) করোনা শনাক্ত হয়েছে। বিভাগীয় কমিশনার হুমায়ুন কবীর খোন্দকার নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, তার একজন আত্মীয় করোনায় আক্রান্ত হয়েছিলেন। তার করোনা সংক্রমণ ধরা পড়ার আগে তিনি বাসায় এসেছিলেন। তার সঙ্গে মিশেছিলেন। তাই সন্দেহ থেকেই সপরিবারে নমুনা দেন। এতে রিপোর্ট পজিটিভ এসেছে।

বিভাগীয় কমিশনার হুমায়ুন কবীর খোন্দকার বলেন, ‘আমরা সবাই সরকারি বাসায় আছি। শারীরিকভাবে সবাই ভাল আছি। কারও কোন সমস্যা নেই। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

ফেনীতে কর্মরত অবস্থায় ২০১৫ সালে ডিজিটাল বাংলাদেশ গঠনে বিশেষ অবদনের জন্য ডিজিটাল ওয়ার্ল্ড- ই-গর্ভনেন্স ও ২০১৬ সালে জনপ্রশাসন পুরস্কার লাভ করেন। 

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

সপরিবারে ফেনীর সাবেক জেলা প্রশাসক হুমায়ুন কবীর করোনায় আক্রান্ত

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x