ফেনী    রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
দৈনিক ফেনী

২০ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

দীর্ঘ ২০ বছর পর ফেনীর সোনাগাজীতে দুলাল চন্দ্র নাথ (৪৮) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৫ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ফেনী শহরের উত্তর সহদেবপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম।

ওসি জানান, সোনাগাজী উপজেলার সফরপুর গ্রামের মরণ চন্দ্র নাথের ছেলে দুলালকে গত ২০০০ সালে নারী ও শিশু নির্যতন দমন আইনের একটি মামলায় সাজা প্রদান করে আদালত।

তিনি জানান, ১৯৯৭ সালে বখতারমুন্সি শেখ শহীদুল ইসলাম ডিগ্রি কলেজের সাবেক ছাত্রী পলি আক্তারকে অপহরণের দায়ে ওই মামলা দায়ের করেছিলেন তার পিতা। ওই মামলায় গ্রেফতার হয়ে জামিনে মুক্তি পেয়ে সৌদি আরব চলে যান দুলাল। পরবর্তীতে ছুটিতে দেশে আসলেও আত্মগোপনে থাকতেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে ফেনী মডেল থানা পুলিশের সহযোগিতায় সোনাগাজী মডেল থানার পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে তাকে দুলালকে গ্রেফতার করে।

ওসি জানান, তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

দৈনিক ফেনী

রোববার, ০৯ আগস্ট ২০২৬

২০ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x