ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

সোনাগাজীতে একদিনে তিন পলাতক আসামী গ্রেফতার

সোনাগাজীতে একদিনে তিনজন পলাতক আসামীকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। আজ বুধবার ( ১৫ জুলাই) উপজেলার চরচান্দিয়া ইউনিয়নে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম।

ওসি জানান, গ্রেফতারকৃত তিনজনের মধ্যে একজন ৪ মাসের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত। বাকী দুইজনের বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

গ্রেফতারকৃতরা হল চরচান্দিয়া ইউনিয়নের বাখরিয়ার মৃত নুরুল ইসলামের ছেলে মোঃ নাসির উদ্দিন, একই এলাকার উলানি মোস্তফার ছেলে শেখ ফরিদ ও মোশারফ হোসেন মানিকের ছেলে ইমাম হোসেন।

সাজেদুল ইসলাম জানান, গ্রেফতার নাসির ৪ মাসের সাজাপ্রাপ্ত আসামী। এছাড়া তাকে ৫ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। অপর দুইজনের একজন শেখ ফরিদের বিরুদ্ধে ১১টি মামলার মধ্যে ৬টিতে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। আর ইমাম হোসেন ২টি মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী।

তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

সোনাগাজীতে একদিনে তিন পলাতক আসামী গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x