ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ফেনীতে ৫ টন রাক্ষুসে মাছ জব্দ, ৪ মৎস্য আড়তের জরিমানা

ফেনী পৌর মৎস্য আড়ত হতে ৫ টন নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয়েছে এবং বিক্রির দায়ে চার প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার (৮ জুলাই) সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে মা মৎস্য আড়তকে ৪ হাজার টাকা এবং পদ্মা মাছের আড়ত, জননী মাছের আড়ত ও নোয়াখালী ফিশিংকে ৩০০০ টাকা করে জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান জানান, মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০, ৫ এর ১ ধারায় নিষিদ্ধ আফ্রিকান মাগুর বিপণনের দায়ে এ জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ২০১৪ সালে বাংলাদেশ সরকার প্রোটেশন এন্ড কনজারভেশন অব ফিশ রুল ১৯৮৫ সংশোধিত ধারায় আফ্রিকান মাগুরের আমদানি, বিপনন ও উৎপাদন নিষিদ্ধ করে।

ফেনী জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, আফ্রিকান মাগুর রাক্ষুসে। এ প্রজাতির মাছ পুকুরের অন্য সব জীব খেয়ে জীববৈচিত্র্য ধ্বংস করে।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, অভিযান শেষে উদ্ধারকৃত মাছ শহরের রাণিরহাটে বসবাসরত হিজড়া সম্প্রদায়, লালপোলের বেদপল্লী, ধর্মপুর আশ্রয়ন প্রকল্প, এতিমখানা ও ছিন্নমূল ৪৬২ পরিবারের মাঝে বিতরণ করা হয়।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ফেনীতে ৫ টন রাক্ষুসে মাছ জব্দ, ৪ মৎস্য আড়তের জরিমানা

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x