ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

সাংবাদিক নুরুল করিম মজুমদার আর নেই

সাংবাদিক নুরুল করিম মজুমদার আর নেই

ফেনীর সাংবাদিক জগতের বাতিঘর নুরুল করিম মজুমদার আর নেই। আজ রবিবার (৫ জুলাই) রাত সাড়ে ৮টায় ফেনী জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। আগামীকাল সোমবার সকাল ১০টায় শহরের পশ্চিম উকিলপাড়া মজুমদার বাড়ির নিজ বাড়িতে মরহুমের জানাযা অনুষ্ঠিত হবার কথা রয়েছে।

করোনা আক্রান্ত হয়ে সর্বশেষ ঢাকার গ্রীন লাইফ হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন সাংবাদিক নুরুল করিম মজুমদার। কিন্তু ফুসফুসে প্রকট সংক্রমণের ফলে শারীরিক অবস্থা চিকিৎসার বাইরে চলে গেলে আজ সন্ধ্যায় তাকে ফেনী আনা হয়। এরপর ফেনী জেনারেল হাসপাতালে তাকে ভর্তির পর উক্ত সময়ে মৃত্যু হয়।

পরিবার সূত্র জানায়, ২৭ জুন ফেনীর বহুল প্রচারিত পত্রিকা সাপ্তাহিক হকার্স এর প্রকাশক ও সম্পাদক নুরুল করিম মজুমদারের শ্বাসকষ্ট দেখা দিলে তাকে চিকিৎসকের পরামর্শে ফেনীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা করলে তার দেহে করোনা সংক্রমণ ধরা পড়ে এবং তার ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে। শারীরিক অবস্থার কোন উন্নতি না হওয়ায় তাকে শুক্রবার ঢাকার গ্রিন লাইফ হাসপাতালের আইসিইউতে নেয়া হয়।

ফেনীর সাংবাদিকতায় আলোকবর্তিকা নুরুল করিম মজুমদারের মৃত্যুতে গণমাধ্যমকর্মীদের শোক বিরাজ করছে। বর্ণাঢ্য জীবনে তিনি ফেনী প্রেসক্লাবের একাধিকবার সভাপতি ছিলেন। এছাড়াও তিনি বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন ফেনী জেলা শাখার প্রতিষ্ঠাতা উপদেষ্টা, ফেনী ডায়াবেটিক হাসপাতালের অন্যতম আজীবন সদস্য, ফেনী সেন্ট্রাল হাই স্কুল গভর্নিং কমিটির সভাপতির দায়িত্ব পালন করছিলেন।

জীবনের বিভিন্ন সময়ে গণমাধ্যমে তিনি ইস্টার্ণ নিউজ এজেন্সির (এনা) সাবেক নোয়াখালী প্রতিনিধি, বাংলাদেশ টেলিভিশনের ফেনী জেলা প্রতিনিধি, ইউনাইটেড নিউজ অব বাংলাদেশের (ইউএনবি) ফেনী জেলা প্রতিনিধি, জাতীয় দৈনিক দি ডেইলি স্টারের ফেনী জেলা প্রতিনিধি হিসেবে কাজ করেছেন।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

সাংবাদিক নুরুল করিম মজুমদার আর নেই

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
সাংবাদিক নুরুল করিম মজুমদার আর নেই
0:00 0:00
1.0x