ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

বিয়ের একমাসের মাথায় শ্বাসকষ্টে সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু

করোনা উপসর্গ নিয়ে পরশুরাম বক্সমাহমুদ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম (৩২) মারা গেছেন। আজ শনিবার (৪ জুলাই) দুপুরে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) ডাঃ ইন্দ্রজিৎ ঘোষ।

ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রনি মজুমদার জানান, সাইফুল প্রায় ১ মাস পূর্বে বিয়ে করেছিল। স্ত্রী'কে আনুষ্ঠানিকভাবে ঘরে তুলে আনার আগেই মারা গেছেন তিনি।

আরএমও জানান, মৃত্যুর কিছুক্ষণ আগে করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

মৃত সাইফুল বক্সমাহমুদ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের উত্তর কেতরেঙ্গা গ্রামের শামছুল হকের ছেলে। তিনি নেটওয়ার্কিং ব্যবসার সাথে জড়িত ছিলেন।

পারিবারিক সূত্র জানায়, কয়েকদিন ধরে সাইফুল জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিল। অবস্থার অবনতি হলে আজ সকালে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কিন্তু দুপুরে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

তার মৃত্যুতে উপজেলা ছাত্রলীগের আহবায়ক জমির উদ্দিন ভাবন শোক প্রকাশ করেন। তিনি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

স্থানীয় ইউপি সদস্য মোঃ ইয়াছিন জানান, লাশ বাড়িতে আসার পরই দাফনের প্রস্তুতি শুরু হবে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

বিয়ের একমাসের মাথায় শ্বাসকষ্টে সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x