ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

আক্রামুজ্জমান মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন: প্রধানমন্ত্রী

জনমানুষের নেতা হিসেবে আক্রামুজ্জমান মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন। আজ রবিবার (২৮ জুন) জেলা আওয়ামী লীগের সভাপতি ও প্রবীণ আইনজীবী আকরামুজ্জমানের মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করে এ কথা বলেন দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক বিবৃতিতে তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন। তিনি বলেন, আক্রামুজ্জমানের মৃত্যুতে আওয়ামী লীগ আরেকজন বলিষ্ঠ সহযোদ্ধাকে হারিয়েছে।

অন্যদিকে তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

করোনা আক্রান্ত হয়ে আজ রবিবার ( ২৮ জুন) ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এডভোকেট আক্রামুজ্জমান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

আক্রামুজ্জমান মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন: প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x