ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

সোনাগাজীতে শ্বাসকষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

সোনাগাজী উপজেলায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মোঃ ইব্রাহীম (৪৫) নামে এক মাদ্রাসা শিক্ষক মারা গেছে। আজ শুক্রবার (২৬ জুন) সকালে অসুস্থ অবস্থায় ফেনী জেনারেল হাসপাতালে আনার পথে তাঁর মৃত্যু হয়েছে।

তিনি সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকার বাসিন্দা ছিলেন। স্থানীয় এক মাদ্রাসার শিক্ষকতা করতেন তিনি।

পারিবারিক সূত্র জানায়, কয়েক দিন আগে মোঃ ইব্রাহীম কয়েকদিন ধরে জ্বর ও শ্বাসকষ্ট শুরু হয়। পৌরসভার উত্তর চর চান্দিয়া এলাকায় শ্বশুরবাড়িতে থেকে স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু গতকাল বৃহস্পতিবার সকালে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ন্ত্রণে আসার পর তিনি হৃদরোগে আক্রান্ত হন। আজ সকালে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু ঘটে।

মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. রবিউজ্জামান প্রথম আলোকে বলেন, আজ দুপুরে উপজেলা প্রশাসনের নিদের্শনা অনুসারে, স্থানীয় স্বেচ্ছাসেবক ও গ্রামপুলিশের সহায়তায় বিশেষ ব্যবস্থাপনায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উৎপল দাশ বলেন, করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা যাওয়া মো. ইব্রাহীম কোভিড-১৯ এ আক্রান্ত ছিলেন কি না, তা পরীক্ষা করার জন্য মৃত্যুর পর তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছে।

উৎপল দাশ জানান, গত ২৪ ঘণ্টায় সোনাগাজী মডেল থানার একজন সহকারী উপপরিদর্শক (এএসআই), পৌর শহরের এক ব্যবসায়ীসহ নতুন করে দুজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ১১৯। গত দেড় মাসে ৪২ জন সুস্থ হয়েছেন। আক্রান্তদের সবাই বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

সোনাগাজীতে শ্বাসকষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x