ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

পরশুরামে পুষ্টি বাগান স্থাপনে প্রণোদনা পেলেন ১২৮ কৃষক

পরশুরামে খরিফ-১ মৌসুমে পারিবারিক সবজি ও পুষ্টি বাগান স্থাপনে প্রণোদনা পেয়েছেন ১২৮জন কৃষক। আজ বৃহস্পতিবার (২৫ জুন) সকালে উপজেলা কৃষি সম্পস্রারণ কার্যালয় প্রাঙ্গনে এ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াছমিন আকতারের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ কামরুজ্জামান।

উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, উপজেলার ৩ ইউনিয়ন ও পৌর এলাকার ৩২ জন করে মোট ১২৮ জনকে এ প্রণোদনা প্রদান করা হয়েছে। লালশাক, পুঁইশাক, ঢ়েঁড়সসহ প্রতিজনকে ১৫ জাতের সবজি বীজ প্রদান করা হয়েছে। যার বাজারমূল্য ৪০০ টাকা।

সূত্র আরও জানায়, সবজি বাগানের রক্ষণাবেক্ষণ, সার ও আন্ত- পরিচর্যার জন্য প্রতি কৃষকের ব্যাংক হিসাবের মাধ্যমে ১৯৩৫ টাকা প্রদান করা হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রণোদনা প্রকল্পের আওতায় বিনামূল্যে সবজি বীজ প্রদান ও পুষ্টি বাগান স্থাপনে এ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তা।

তিনি বলেন, বাড়ির আঙিনার খালি জায়গা সঠিক ব্যবহারের উদ্দেশ্যে এ বীজ বিতরণ করা হয়েছে। এতে নিজ চাহিদা পূরণের পাশাপাশি সবজি বাজারজাত করে আর্থিকভাবেও একজন কৃষক স্বাবলম্বী হতে পারবে।

মো: কামরুজ্জামান বলেন, আমরা দানাদার শস্যে স্বয়ংসম্পূর্ণ হলেও শাকসবজি উৎপাদনে কিছুটা পিছিয়ে রয়েছি। যা এ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে কাটিয়ে উঠা সম্ভব হবে।

করোনাকালে খাদ্য সংকট মোকাবেলায় এ প্রণোদনার ফলে কৃষক বাড়তি সুফল পাবে বলেও মনে করেন কৃষি কর্মকর্তা।

অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল করিম মজুমদার (বাদল), মহিলা ভাইস চেয়ারম্যান সামছুন নাহারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

পরশুরামে পুষ্টি বাগান স্থাপনে প্রণোদনা পেলেন ১২৮ কৃষক

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x