ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ফেনীতে পৌর যুবলীগের বৃক্ষরোপন

ফেনীতে পৌর যুবলীগের বৃক্ষরোপন

ফেনীতে ঔষধি উদ্ভিদের চারা রোপন করেছে ফেনী পৌর আওয়ামী যুবলীগ। আজ বুধবার (১৭ জুন) বিকালে ফেনী জেলা পরিষদ কম্পাউন্ডে চারা রোপন করে সংগঠনের নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন ফেনী পৌর যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম ভূঁইয়া ও সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন বাবলু। নেতৃবৃন্দ জানায় জেলা যুবলীগের গৃহিত কর্মসূচির অংশ হিসেবে পৌর এলাকায় তা বাস্তবায়ন করা হচ্ছে।

ফেনী জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চৌধুরী আহমেদ রিয়াদ আজীজ রাজীব জানান, মুজিববর্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ বৃক্ষরোপণ কর্মসূচি চলতি বছরের ১৫জুন হতে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে চলবে। কেন্দ্রীয় কমিটির নির্দেশে ফেনী জেলায় যুবলীগের সকল ইউনিট এ কর্মসূচি বাস্তবায়ন করবে।

বাবলু জানান, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা যুবলীগের নির্দেশনায় চারা রোপন করা হয়েছে। ফেনী পৌরসভার ১৮ ওয়ার্ডে পৌর যুবলীগের বৃক্ষরোপণ কর্মসূচি রয়েছে।

বৃক্ষরোপণে আরও উপস্থিত ছিলেন পৌর যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার রাজু, দপ্তর সম্পাদক মাজহারুল হক চৌধুরী মিনার, উপ-দপ্তর সম্পাদক উচ্ছাস মজুমদার, ক্রীড়া সম্পাদক আশ্রাফুল আলম মোহন, সদস্য বেলাল প্রমুখ।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ফেনীতে পৌর যুবলীগের বৃক্ষরোপন

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
ফেনীতে পৌর যুবলীগের বৃক্ষরোপন
0:00 0:00
1.0x