ফেনী    রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
দৈনিক ফেনী

এবার করোনা ছুঁয়েছে বাণিজ্যমন্ত্রীকে

এবার করোনা ছুঁয়েছে বাণিজ্যমন্ত্রীকে

এবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বুধবার (১৭ জুন) করোনা পরীক্ষায় তার পজেটিভ এসেছে।

তিনি আজই এভার কেয়ার হাসপাতালে ভর্তি হবেন বলে নিশ্চিত করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবদুল লতিফ বকশি জানিয়েছেন।

তিনি বলেন, বাণিজ্যমন্ত্রীর আজ করোনা টেস্টে পজেটিভ এসেছে। তাই তিনি আজই এভার কেয়ার হাসপাতালে ভর্তি হবেন।

এদিকে গতকাল মঙ্গলবার করোনায় আক্রান্ত হয়েছেন আরও দুই সংসদ সদস্য। তারা হলেন সাবেক প্রধান হুইপ উপাধ্যক্ষ আবদুস শহীদ এবং গণফোরামের নেতা মোকাব্বির খান। বাণিজ্যমন্ত্রীকে নিয়ে মোট ১২ সংসদ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।

এর আগে ১৪ জুন করোনায় আক্রান্ত হয়ে মারা যান ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ।

 এছাড়া সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমও করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

দৈনিক ফেনী

রোববার, ০৯ আগস্ট ২০২৬

এবার করোনা ছুঁয়েছে বাণিজ্যমন্ত্রীকে

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
এবার করোনা ছুঁয়েছে বাণিজ্যমন্ত্রীকে
0:00 0:00
1.0x