ফেনী    রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
দৈনিক ফেনী

মায়ের শাসনে বিষপানে কিশোরের আত্মহত্যা

মায়ের শাসনে বিষপানে কিশোরের আত্মহত্যা

দুষ্টামির কারণে মা তাকে বকাঝকা করতো, শাসন করতো। আজ বুধবার (১৭ জুন) দুপুরেও মা তাকে শাসন করেছিলেন। কিন্তু এতে মায়ের উপর অভিমান করে ঘরে ইঁদুর মারার জন্য রাখা বিষ খেয়ে আত্মহত্যা করেছে মাইন উদ্দিন বাদল নামে ১৩ বছর বয়সী এক কিশোর।

আজ দুপুরে সোনাগাজীর আমিরাবাদ ইউনিয়নের দক্ষিণ সোনাপুর গ্রামের ভাতওয়ালা বাড়িতে এ ঘটনা ঘটেছে। সে ওই এলাকার মোঃ মামুনের ছেলে। সোনাপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ছিল।

৯নং ওয়ার্ডের স্থানীয় ইউপি সদস্য গেদু ভূঞা জানান, দুষ্টামীর কারণে তার মা দুপুরে তাকে শাসন করেছিলেন। এতে সে অভিমান করে ঘরে রাখা বিষপান করে ফেলে। আমরা তাকে ছটফট করতে দেখে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা দেখে তাকে ফেনী জেনারেল হাসপাতালে পাঠান। হাসপাতালে চিকিৎসা চলাকালীন সময়ে বাদল মারা যায়।

ফেনী জেনারেল হাসপাতালে জরুরী বিভাগের চিকিৎসক নূর আলম সিদ্দিকী জানান, আমরা তাকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করেছিলাম। কিন্তু তার অবস্থা বেশ খারাপ ছিল।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুনেছি সে বিষপানে ফেনী জেনারেল হাসপাতালে মারা গেছে। ওখানে থেকে এখনও বিস্তারিত বিবরণ আমাদের হাতে আসেনি।

দৈনিক ফেনী

রোববার, ০৯ আগস্ট ২০২৬

মায়ের শাসনে বিষপানে কিশোরের আত্মহত্যা

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
মায়ের শাসনে বিষপানে কিশোরের আত্মহত্যা
0:00 0:00
1.0x