সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ফেনী ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের বাবা সালেহ উদ্দিন আহমেদ চৌধুরী। আজ মঙ্গলবার (১৬ জুন) দুপুর সাড়ে ১২টায় ফেনী ডায়াবেটিস হাসপাতাল হতে ফেনীর বারাহীপুরের বাসায় তাকে নিয়ে যাওয়া হয়। এসময় হাসপাতালে উপস্থিত হন ফেনী-২ আসনের এমপি নিজাম উদ্দিন হাজারী।
ফেনী ডায়াবেটিস হাসপাতালের পরিচালক ডাঃ মোয়াজ্জেম হোসেন জানান, সালেহ আহমেদ চৌধুরী ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারী ডিজিজে (সিওপিডি) ভূগছিলেন। হাসপাতালে তাকে সিসিউতে হাই ফ্লো অক্সিজেনসেবা ও অন্যান্য প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেয়া হয়েছে। এছাড়াও তিনি হৃদযন্ত্রের অসুস্থতাসহ বার্ধক্যজনিত রোগে ভূগছেন।
এর আগে রবিবার রাতে শ্বাসকষ্ট দেখা দেয়ায় পিতাকে হাসপাতালে নিয়ে আসেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক আমলা আলাউদ্দিন নাসিম।