ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

সোনাগাজীর ৯ করোনা শনাক্ত পুলিশ সদস্য সুস্থ আছেন

সোনাগাজীতে করোনা শনাক্তকৃত ৯জন পুলিশ সদস্য সুস্থ আছেন। ইতোমধ্যে তাদের একজন সুস্থ হয়ে কাজে যোগ দিয়েছেন বলে জানান সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুল ইসলাম।

তিনি বলেন, আক্রান্তদের মধ্যে রয়েছেন দাগনভূঞা-সোনাগাজী সার্কেলের সহকারি পুলিশ সুপার। এছাড়া আরও রয়েছেন ওসি (তদন্ত), দুইজন এসআই, একজন এএসআই এবং বাকীরা কনস্টেবল।

ওসি সাজেদুল ইসলাম পলাশ জানান, তাদের সার্বক্ষণিক পুলিশ বিভাগের পক্ষ হতে চিকিৎসা বিষয়ে তদারকি করা হচ্ছে। তাদের নিয়মিত খোঁজখবর রাখছেন পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী। পুলিশ বিভাগ হতে তাদের জন্য পুষ্টিকর খাবার নিশ্চিত করা হয়েছে।

তিনি জানান, আক্রান্তদের আইসোলেশনে রাখার জন্য সোনাগাজীর একটি ভবনের ১০টি কক্ষ ব্যবস্থা করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, আজ পর্যন্ত সোনাগাজীতে ৮৬জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে ওই ৯জন পুলিশ সদস্যও রয়েছেন।

ছবিঃ ফেইসবুক

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

সোনাগাজীর ৯ করোনা শনাক্ত পুলিশ সদস্য সুস্থ আছেন

প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x