ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

সোনাগাজীতে ডাকাত নিহত, অস্ত্র উদ্ধার

সোনাগাজীতে ডাকাত নিহত, অস্ত্র উদ্ধার

ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়েন এক ডাকাত নিহতের ঘটনা ঘটেছে। সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুল ইসলাম জানান, ইউনিয়নের নাজিরপুর গ্রামে ডাকাত দলের দু-পক্ষের গোলাগুলিতে এক ডাকাত নিহত হয়েছে। বুধবার রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

কোম্পানীগঞ্জ থানা সূত্র জানায়, নিহতের নাম নিজাম উদ্দিন (৩৫)। সে কোম্পানীগঞ্জ উপজেলার মধ্যম মুসাপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে। সে তালিকাভূক্ত সন্ত্রাসী ও আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য।

সাজেদুল ইসলাম জানান, তার বিরুদ্ধে ৩টি ডাকাতি, ২টি অস্ত্র ও ২টি ডাকাতির প্রস্তুতি মামলা রয়েছে।

তিনি জানান, গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে দেশীয় তৈরী ১টি এলজি ও ৪ রাউন্ড তাজা গুলি, ৬ রাউন্ড গুলির খোসা উদ্ধার করে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

সোনাগাজীতে ডাকাত নিহত, অস্ত্র উদ্ধার

প্রকাশের তারিখ : ১০ জুন ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
সোনাগাজীতে ডাকাত নিহত, অস্ত্র উদ্ধার
0:00 0:00
1.0x