ফেনী    রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
দৈনিক ফেনী

সরকারি নির্দেশনা অমান্য করায় ফেনীতে ২৮ ব্যক্তির জরিমানা

করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা অমান্য করা এবং মাস্ক ছাড়া বাইরে বের হওয়ায় ফেনীতে ২৮ ব্যক্তির জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার (৭ জুন) পৃথক অভিযানে জেলার দাগনভূঞা ও সোনাগাজী উপজেলায় মোট ১৫ হাজার ৬শ টাকা জরিমানা করা হয়।

রবিবার বিকালে সোনাগাজীর বাজার এলাকায় অভিযান চালিয়ে ১৫ ব্যক্তির জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অজিত দেব। তিনি জানান, সরকারি নির্দেশনা অমান্য করে মাস্ক পরা ছাড়া বাইরে বের হবার কারণে ১৫ ব্যক্তির মোট ২ হাজার ৮শ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাদের উপজেলা প্রশাসনের পক্ষ হতে মাস্ক প্রদান করা হয়েছে।

অভিযানে জনসাধারণকে মাস্ক পরার উপযোগিতা সম্পর্কে অবহিত করেন তিনি। অজিত দেব বলেন, নির্দেশনা না মানলে প্রশাসন কঠোর হতে বাধ্য হবে।

অন্যদিকে একইদিন দুপুরে দাগনভূঞা বাজারে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাসুমা জান্নাত।

তিনি জানান, দাগনভূঞার বিভিন্ন স্থানে পরিচালিত অভিযানে জারীকৃত নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখা, সামাজিক দুরত্ব বজায় না রেখে গণজমায়েত করা, কোন কারণ ছাড়া অযথা ঘুরাঘুরি করায় ১৩ ব্যক্তিকে ১২ হাজার ৮শ টাকা জরিমানা করা হয়েছে। এসময় জনসাধারণকে নির্দেশনা মেনে চলতে এবং গণপরিবহনে সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যপারে সচেতন করা হয়েছে।

দৈনিক ফেনী

রোববার, ০৯ আগস্ট ২০২৬

সরকারি নির্দেশনা অমান্য করায় ফেনীতে ২৮ ব্যক্তির জরিমানা

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x