ফেনী    রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
দৈনিক ফেনী

বিচারপতি কেএম সোবহান ট্রাস্টের উদ্যোগে ফলদ গাছের চারা বিতরণ

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জাস্টিস কে এম সোবহান মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে সম্প্রতি খুলনা জেলার দাকোপ উপজেলাধীন লাউডোব গ্রামে আম্পান উপদ্রুত নারীদের মধ্যে ফলদ গাছের চারা বিতরণ করা হয়।

ট্রাস্টের চেয়ারম্যান ড. রুমানা নাহিদ সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে বিশেষ অতিথি স্বপন কুমার বসু জাস্টিস কে এম সোবহানের জীবন ও কর্মের উপর সংক্ষিপ্ত আলোচনা করেন এবং সকলে মহৎপ্রাণ কে এম সোবহানের আত্মার মাগফেরাত কামনা করেন।

অনুষ্ঠানে এডভোকেট গ্লোরিয়া ঝর্না সরকার এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে চারা বিতরণ করেন। পরে চারা গ্রহণকারীদের চারা রোপণ ও রক্ষণাবেক্ষণের উপর গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ দেয়া হয়।

দৈনিক ফেনী

রোববার, ০৯ আগস্ট ২০২৬

বিচারপতি কেএম সোবহান ট্রাস্টের উদ্যোগে ফলদ গাছের চারা বিতরণ

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x