ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

পরশুরামে সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু

পরশুরামে সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু

পরশুরামের বিষধর সাপের কামড়ে দীপক নাথ মিন্নি (৩০) নামে এক সাপুড়ের মৃত্যু হয়েছে। শনিবার (৬ জুন) রাত ১১ টার দিকে পৌরসভার বিলোনিয়ায় সাপুড়ে পাড়ার এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার হীরা নাথের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার উপজেলার পশ্চিম অলকা কালিবাজার থেকে দুটি বিষধর সাপ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন দীপক। দুপুরে সাপগুলো ঘরে রাখার সময় তাকে দংশন করে। পরবর্তীতে তিনি অসুস্থ হয়ে পড়লে তার সাপুড়ে বাবা ঝাড়ফুঁকের মাধ্যমে ছেলের শরীর থেকে বিষ নামানোর চেষ্টা করেন। কিন্তু রাত ১১টায় দীপক মৃত্যুর কোলে ঢলে পড়েন। দীপকের পরিবার সাপুড়ে পেশার মাধ্যমেই জীবনযাপন করেন।

স্থানীয় পৌর কাউন্সিলর আবদুল মান্নান লিটন বিষধর সাপে দংশনে সাপুড়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ রবিবার (৭জুন) দুপুর ২টা তার সৎকার কাজ সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

পরশুরামে সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
পরশুরামে সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু
0:00 0:00
1.0x