ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ফেনী জেলা আন্দোলনের সংগঠক কুতুব উদ্দিন হায়দার আর নেই

ফেনী জেলা আন্দোলনের অন্যতম সংগঠক কুতুব উদ্দিন হায়দার আর নেই। বৃহস্পতিবার রাত দেড়টায় তিনি ২৫০ শয্যা বিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন।

পরিবার সূত্র জানায়, তিনি গত কিছুদিন ধরে জ্বরে ভূগছিলেন। বৃহস্পতিবার অবস্থার অবনতি ঘটলে তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানে তার মৃত্যু ঘটে।

ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ইকবাল হোসেন ভূইয়া জানান, রাত ৯টা নাগাদ হাসপাতালে আনা হয়। তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন। শুক্রবার সকালে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।

ফেনী জেলা জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি কুতুব উদ্দিন হায়দারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেলা জাতীয় পার্টির বর্তমান সভাপতি নাজমা আক্তার এমপি ও সাধারণ সম্পাদক খন্দকার নজরুল ইসলাম।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় শহরের তাকিয়া বাড়িতে মরহুমের নিজ বাড়ি প্রাঙ্গণে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ব্যক্তি জীবনে তিন ছেলে ও এক মেয়ের জনক ছিলেন।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ফেনী জেলা আন্দোলনের সংগঠক কুতুব উদ্দিন হায়দার আর নেই

প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x