ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ফেনীর কৃতি সন্তান ডাঃ কিবরিয়া

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে আছেন ফেনীর কৃতি সন্তান, কিডনী রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ এসএএম গোলাম কিবরিয়া।

বুধবার (৩ জুন) দুপুরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যান।

নিকটতম এক আত্মীয় জানান, তিনি কোভিড-১৯ রোগে আক্রান্ত। বুধবার দুপুরে শ্বাসকষ্ট বেড়ে গেলে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

একই সূত্র জানায়, তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে না। ঈদুল ফিতরের দিন থেকে তার জ্বরসহ একাধিক করোনা উপসর্গ দেখা দেয়। পরবর্তীতে নমুনা পরীক্ষার পর রিপোর্ট পজিটিভ আসে।

ডাঃ কিবরিয়া বর্তমানে ঢাকা শমরিতা হাসপাতালে কর্তব্যরত রয়েছেন। এর আগে তিনি ঢাকা মেডিকেল কলেজে ইউরোলজি বিভাগের প্রধান হিসেবে কর্মরত ছিলেন।

তার জন্মস্থান ফেনী পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডে ঐতিহ্যবাহী মনির উদ্দিন ভূঞা দারোগা বাড়ি।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ফেনীর কৃতি সন্তান ডাঃ কিবরিয়া

প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x