ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

করোনার ছোবলে পড়লেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম

সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মাদ নাসিমের করোনা পজিটিভ এসেছে। সোমবার (১ জুন) রাত নয়টার দিকে তার করোনা পরীক্ষার রিপোর্ট দেয়া হয় এবং তিনি পজিটিভ হিসেবে শনাক্ত হন।

তিনি রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি আছেন। সেখানকার মেডিসিন বিশেষজ্ঞ ডা. মহিউদ্দন আহমেদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে বলে জানিয়েছেন নাসিমের ছেলে তানভীর শাকিল জয়।

মোহাম্মদ নাসিমের ইউরিনের সমস্যা থাকলেও কোনো ধরণের শ্বাসকষ্ট নেই বলে জানা গেছে। আপাতত তিনি সুস্থ আছেন। সমস্যা বেশি হলে তাকে সিএমএইচে নেয়া হতে পারে।

পরিবারের পক্ষ থেকে তার আরোগ্য কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার ছেলে জয়।

সূত্রঃ সময় টিভি

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

করোনার ছোবলে পড়লেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম

প্রকাশের তারিখ : ০১ জুন ২০২০

featured Image

সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মাদ নাসিমের করোনা পজিটিভ এসেছে। সোমবার (১ জুন) রাত নয়টার দিকে তার করোনা পরীক্ষার রিপোর্ট দেয়া হয় এবং তিনি পজিটিভ হিসেবে শনাক্ত হন।

তিনি রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি আছেন। সেখানকার মেডিসিন বিশেষজ্ঞ ডা. মহিউদ্দন আহমেদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে বলে জানিয়েছেন নাসিমের ছেলে তানভীর শাকিল জয়।

মোহাম্মদ নাসিমের ইউরিনের সমস্যা থাকলেও কোনো ধরণের শ্বাসকষ্ট নেই বলে জানা গেছে। আপাতত তিনি সুস্থ আছেন। সমস্যা বেশি হলে তাকে সিএমএইচে নেয়া হতে পারে।

পরিবারের পক্ষ থেকে তার আরোগ্য কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার ছেলে জয়।

সূত্রঃ সময় টিভি

দৈনিক ফেনী

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x