ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

জিয়া'র শাহাদাৎ বার্ষিকীতে ফেনীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের কর্মসূচি

আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৯ তম শাহাদাত বার্ষিকী। এ উপলক্ষ্যে ফেনী জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠন একাধিক কর্মসূচি ঘোষণা করেছে।

ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার ও সদস্য সচিব আলাল উদ্দিন আলাল জানান, জেলার সর্বত্র বিএনপির সাংগঠনিক ইউনিটের তত্ত্বাবধানে দোয়া আয়োজন করা হচ্ছে। এ ছাড়াও তাৎক্ষণিক কিছু কর্মসূচি থাকতে পারে। তবে তা নিশ্চিত নয়।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খোন্দকার জানান, জেলার প্রত্যেক ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে দোয়া ও জিয়ারত হবে। যুবদলের নেতাকর্মীরা প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করছে।

জেলা ছাত্রদলের সভাপতি সালাহউদ্দিন মামুন জানান, দিনটি উপলক্ষ্যে দোয়ার আয়োজন ছাড়াও বৃক্ষ রোপণ কর্মসূচি রয়েছে। এছাড়া অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হবে।

৩৮ বছর আগে ১৯৮১ সালের এ দিনে তৎকালীন সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে চট্টগ্রামের সার্কিট হাউসে হত্যাকান্ডের শিকার হন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

জিয়া'র শাহাদাৎ বার্ষিকীতে ফেনীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের কর্মসূচি

প্রকাশের তারিখ : ৩০ মে ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x