ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

পরশুরামে ৩ হাজার পরিবারকে ঈদ উপহার দিলেন সাজেল চৌধুরী

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পরশুরাম পৌর এলাকার মানুষদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল।

আজ রবিবার (২৪ মে) সকাল হতে পৌরসভার ৯টি ওয়ার্ডে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদের সহযোগিতায় ৩ হাজার পরিবারের মাঝে প্যাকেটজাত  মুরগি বিতরণ করা হয়েছে।

পৌর মেয়র নিজাম উদ্দিন চৌধুরী সাজেল বলেন, ঈদ উপলক্ষে প্রতি বছরেই উপজেলার মানুষের জন্য কিছু করার চেষ্টা থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। প্রতিবারের ন্যায় পৌর এলাকার বাসিন্দাদের জন্য ঈদ উপহার প্রদান করা হয়েছে।

তিনি বলেন, ঈদ উপলক্ষে ইতোমধ্যে উপজেলার ৩টি ইউনিয়ন ও একমাত্র পৌরসভার আওয়াতাধীন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে আমি ব্যক্তিগতভাবে ঈদ উপহার দিয়েছি।

চলমান খাদ্যসামগ্রী বিতরণ প্রসঙ্গে মেয়র বলেন, করোনা পরিস্থিতির জন্য কর্মহীন খেটে খাওয়া মানুষের জন্য চলমান খাদ্যসহায়তা কার্যক্রম চলমান থাকবে।

উপজেলা ছাত্রলীগের আহবায়ক জমির উদ্দিন ভাবন বলেন, পৌর কাউন্সিলরদের সাথে সমন্বয়ের মাধ্যমে তালিকা করে ছাত্রলীগের সদস্যরা ঘরে ঘরে সাজেল ভাইয়ের পক্ষ থেকে দেওয়া উপহার পৌঁছে দেয়া হয়েছে। তিনি বলেন, কার্যক্রমে অংশগ্রহণ করতে পেরে ছাত্রলীগের সদস্যরা উৎফুল্লিত।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

পরশুরামে ৩ হাজার পরিবারকে ঈদ উপহার দিলেন সাজেল চৌধুরী

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x