ফেনী    রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
দৈনিক ফেনী

সোনাগাজীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সোনাগাজীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ফেনীর সোনাগাজীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ রবিবার (২৪ মে) দুপুরে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের ভাদাদিয়া গ্রামের আলী আহম্মদ মাষ্টার বাড়ীতে এ ঘটনা ঘটে। নিহতরা হল একই বাড়ির ইলিয়াসের ছেলে ইমরান হোসেন (৬) এবং নানার বাড়িতে বেড়াতে আসা ফেনী সদর উপজেলার গোবিন্দপুরের আব্দুল লতিফের ছেলে নাহিদ (৭)। সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।

পরিবার সূত্র ও মতিগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবিউজ্জামান বাবু জানান, বাড়ির পুকুরে গোসল করতে গিয়ে ওই দুই শিশু পানিতে ডুবে যায়।পরে পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি করে না পেয়ে পুকুরে খুঁজতে থাকলে ডুবন্ত অবস্থায় দুজনকে পুকুরে দেখতে পায় তাদের উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুল ইসলাম জানান, এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

দৈনিক ফেনী

রোববার, ০৯ আগস্ট ২০২৬

সোনাগাজীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
সোনাগাজীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
0:00 0:00
1.0x