ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

সম্প্রীতির নজির সৃষ্টি করলেন নিজাম হাজারী

করোনাভাইরাস পরিস্থিতির শুরু থেকেই সমাজের বিভিন্ন স্তরের মানুষদের সাধ্যমত সহযোগিতা করে যাচ্ছেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পদাক নিজাম উদ্দিন হাজারী। এবার সেই সহযোগিতা প্রসারিত করেছে তিনি সমাজের বিভিন্ন ধর্মালম্বীদের প্রতি। আজ শনিবার (২৩ মে) শহরের মাষ্টার পাড়ায় হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মালম্বী ২ হাজার মানুষকে ঈদ উপহার প্রদান করে আরও একবার সম্প্রীতির নজির সৃষ্টি করলেন নিজাম হাজারী এমপি।

এসময় জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজিব খগেশ দত্ত ও সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীলসহ বৌদ্ধ ও খ্রিষ্টান সম্পদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সূত্র জানিয়েছে, করোনা ভাইরাস সৃষ্ট পরিস্থিতিতে সংকটে পড়েছে সব ধরনের মানুষ। ফেনীতে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, ব্রাহ্মণ, ইসকন ও বিভিন্ন মন্দিরের পুরোহিতরাও একই সংকটে পড়েছেন। আর এ খবর জেনে তাদের ২ হাজার জনকে ঈদ উপহার পাঠিয়েছেন নিজাম উদ্দিন হাজারী এমপি। শনিবার গাড়িযোগে জেলার বিভিন্ন স্থানে ঈদ উপহার পৌঁছে দেয়া হয়। উপহার সামগ্রীর মধ্যে চাল, আলু, ডাল, চিনি, তৈল ও লবণ রয়েছে।

নিজাম উদ্দিন হাজারী জানান, বর্তমান করোনা সংকটাপন্ন পরিস্থিতিতে সকলের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে জেলায় সকল শ্রেনীপেশা ও ধর্মবর্ণ নির্বিশেষে সকলের মাঝে জন্য উপহার প্রদান করছি।

জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জানান, ১৫১ ব্রাহ্মণ, খ্রিস্টান ৮, বৌদ্ধ ২৬ পরিবার, জেলার সব পূজা মন্ডপের সভাপতি-সাধারণ সম্পাদক মিলিয়ে মোট ২ হাজার পরিবারকে নিজাম উদ্দিন হাজারী এমপির ঈদ উপহার প্রদান করেছেন।

উল্লেখ্য, এর আগে সমাজের বিভিন্ন স্তরের প্রায় ২ লাখ মানুষকে সহায়তা করেন নিজাম উদ্দিন হাজারী।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

সম্প্রীতির নজির সৃষ্টি করলেন নিজাম হাজারী

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x