ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

মোটরসাইকেল বিক্রির অবশিষ্ট টাকাও ব্যয় করলেন মোজাম্মেল

ফেনীর পৌর ৭নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাহার উদ্দিন বাহারের সাথে ত্রাণ কার্যক্রমে সহায়তা করতে নিয়মিত সময় দেন মোজাম্মেল। গিয়ে দেখলেন, ত্রাণ পেয়ে কিছু মানুষের মুখে হাসি ফুটলেও, কিছুদিন পর আবার সংকটে পড়ে যাচ্ছেন। সেসব মানুষের জন্য সহায়তার হাত বাড়াতে, তাদের মুখে হাসি ফোটাতে নিজের টিউশনির টাকা জমিয়ে কেনা শখের মোটরসাইকেল বিক্রি করে দিলেন। সেই টাকা দিয়ে দাঁড়িয়েছেন তিনি অসহায় মানুষদের পাশে।

আজ বৃহস্পতিবার ( ২১) সকালে ফেনী জিএ একাডেমী স্কুল মাঠে মোটর সাইকেল বিক্রির অবশিষ্ট টাকা দিয়ে ৫০টি পরিবারের জন্য ঈদ উপহার প্রদান করেছেন শুভ। এসময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর বাহার উদ্দিন।

মুক্তিযোদ্ধার সন্তান ফেনী ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ষষ্ঠ পর্বের শিক্ষার্থী মোজাম্মেল হোসেন শুভ জানান, প্রথম ধাপে ২৫ পরিবার, পরের ধাপে ৩৫জন এবং আজ অবশিষ্ট টাকায় আরও ৫০ জন পরিবারকে ঈদ উপহার দেয়া হয়েছে।

স্থানীয় কাউন্সিলর বাহার উদ্দিন বাহার বলেন, শুরু থেকে ছাত্রলীগ মানুষের পাশে দাঁড়িয়েছে, কখনো সংগ্রামে কখনো মানবতায়। সেও ছাত্রলীগ কর্মী। ছাত্রলীগ কর্মী হিসেবে সে তার আদর্শ থেকে যা শিখেছে, তার বাস্তবায়ন ঘটাচ্ছে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

মোটরসাইকেল বিক্রির অবশিষ্ট টাকাও ব্যয় করলেন মোজাম্মেল

প্রকাশের তারিখ : ২১ মে ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x