ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

কারখানা অপরিষ্কার থাকায় জালালিয়ার জরিমানা

কারখানার পরিবেশ অপরিষ্কার থাকায় ফেনীর জালালিয়া সুইটস এন্ড বেকারির ১০ হাজার টাকার জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ রবিবার (১৭ মে) অধিদপ্তরের ফেনী কার্যালয়ের সহকারি পরিচালক সোহেল চাকমা অভিযান চালিয়ে এ জরিমানা করেন।

তিনি জানান, ভোক্তার অভিযোগের প্রেক্ষিতে ট্রাংক রোডে প্রতিষ্ঠানটির শোরুমে অভিযান চালানো হয়। পরে শান্তিধারা এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটির কারখানায় পরিচালিত অভিযানে পরিবেশ অপরিষ্কার রাখায় প্রতিষ্ঠানটির ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া কারখানার ম্যানেজার এবং কর্মচারীদের পরিবেশ পরিষ্কার রাখা এবং গ্লাভস, মাস্ক ও ক্যাপ পরিধান করে কাজ করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি জানান, অভিযোগকারীদের প্রতিষ্ঠান হতে কেনা পণ্যের টাকা ফেরত দেয়া হয়েছে।

অভিযানে ফেনী মডেল থানার এসআই মসিউরের নেতৃত্বে পুলিশ সদস্যরা অংশ নেয়।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

কারখানা অপরিষ্কার থাকায় জালালিয়ার জরিমানা

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x