ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ধর্মপুরে মাদকসেবীর ৩ মাসের কারাদন্ড

ধর্মপুরে মাদকসেবীর ৩ মাসের কারাদন্ড

ফেনী সদরের ধর্মপুর ইউনিয়নে মোঃ শহীদুল ইসলাম নামে এক মাদক সেবীর তিন মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার (১২ মে) দুপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব দাশ পুরকায়স্থ এ কারাদন্ড প্রদান করেন।

তিনি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সদস্যদের নিয়ে আজ ধর্মপুরে মাদক বিরোধী অভিযানে বের হয় ভ্রাম্যমান আদালত। এসময় আশ্রয়ণ প্রকল্প-১ এর নিকটস্থ এলাকা হতে আমিনবাজারের মোঃ শহীদুল ইসলামকে ৫ পুরিয়া গাঁজাসহ আটক করা হয়। পরে তাকে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮’ অনুযায়ী ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২শ টাকা জরিমানা করা হয়। শেষে জব্দকৃত গাঁজা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ধর্মপুরে মাদকসেবীর ৩ মাসের কারাদন্ড

প্রকাশের তারিখ : ১২ মে ২০২০

featured Image

ফেনী সদরের ধর্মপুর ইউনিয়নে মোঃ শহীদুল ইসলাম নামে এক মাদক সেবীর তিন মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার (১২ মে) দুপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব দাশ পুরকায়স্থ এ কারাদন্ড প্রদান করেন।

তিনি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সদস্যদের নিয়ে আজ ধর্মপুরে মাদক বিরোধী অভিযানে বের হয় ভ্রাম্যমান আদালত। এসময় আশ্রয়ণ প্রকল্প-১ এর নিকটস্থ এলাকা হতে আমিনবাজারের মোঃ শহীদুল ইসলামকে ৫ পুরিয়া গাঁজাসহ আটক করা হয়। পরে তাকে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮’ অনুযায়ী ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২শ টাকা জরিমানা করা হয়। শেষে জব্দকৃত গাঁজা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

দৈনিক ফেনী

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
ধর্মপুরে মাদকসেবীর ৩ মাসের কারাদন্ড
0:00 0:00
1.0x