ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

জনকল্যাণ ও নিরাপত্তায় বাহিনী গঠন করলেন ভুট্টো চেয়ারম্যান

নিজ ইউনিয়নের মানুষের নিরাপত্তা ও করোনা পরিস্থিতিতে সেবাদানে বিশেষ টিম গঠন করেছেন ফেনীর সোনাগাজী উপজেলার চর দরবেশ ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টো। আজ সোমবার (১১ মে) সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে গ্রাম পুলিশ ও আনসার সদস্যের সমন্বয়ে ৩০ সদস্যের বিশেষ টিম গঠন করেন তিনি।

চেয়ারম্যান ভুট্টো জানান, পবিত্র রমজানকে সামনে রেখে এবং বিরাজমান অচলাবস্থায় আইন শৃঙ্খলার যেন অবনতি না ঘটে, সেজন্য মানুষের নিরাপত্তায় এ টিম গঠন করা হয়েছে। তিনি বলেন, বিশেষ টিম নিরাপত্তা ছাড়াও করোনা পরিস্থিতিতে যেকোনো প্রয়োজনে এটি মানব কল্যাণে কাজ করবে। এছাড়াও পুলিশ বাহিনী রুটিন কাজ করবে।

জনবল প্রসঙ্গে চেয়ারম্যান বলেন, ১০ জন গ্রাম পুলিশ ও গ্রামের ২০জন আনসার (অবৈতনিক) সদস্য নিয়ে বিশেষ নিরাপত্তা টিম গঠন করা হয়েছে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

জনকল্যাণ ও নিরাপত্তায় বাহিনী গঠন করলেন ভুট্টো চেয়ারম্যান

প্রকাশের তারিখ : ১১ মে ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x