ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

পরশুরামে শপিংমল খোলা রাখার সিদ্ধান্ত

পরশুরামে শপিংমল খোলা রাখার সিদ্ধান্ত

আগামী ১৪ মে (২০ রমজান) থেকে পরশুরামের সকল শপিংমল বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। এ ব্যাপারে আজ রবিবার (১০ মে) সকালে পৌর কার্যালয়ে মেয়র নিজাম উদ্দিন চৌধুরী সাজেলের সাথে বৈঠকে মিলিত হন পরশুরামের ব্যবসায়ী নেতৃবৃন্দ। সভা শেষে গৃহীত সিদ্ধান্তের কথা জানান পরশুরাম বণিক সমিতির সভাপতি আবু তালেব।

তিনি বলেন, জনসমাগম এড়াতে আগামী ১৪ মে (২০ রমজান) থেকে পরশুরামের সকল শপিংমল বিকাল ৫ টা থেকে রাত ১০ টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া সরকার ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকান নিয়ম অনুযায়ী সকাল আটটা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকবে। এর আওতামুক্ত থাকবে হাসপাতাল, ক্লিনিক ও ঔষুধের দোকান।

পৌর মেয়র নিজাম উদ্দিন চৌধুরী সাজেল বলেন, পরশুরামের মানুষের মঙ্গলের কথা চিন্তা করে ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এ সিদ্ধান্তে গ্রহণ করেছে। তিনি বলেন, তাদের এ সময়োপযোগী সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

পরশুরামে শপিংমল খোলা রাখার সিদ্ধান্ত

প্রকাশের তারিখ : ১০ মে ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
পরশুরামে শপিংমল খোলা রাখার সিদ্ধান্ত
0:00 0:00
1.0x