ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ঈদ পর্যন্ত বন্ধ থাকবে ফেনীর সকল মার্কেট

ঈদ পর্যন্ত বন্ধ থাকবে ফেনীর সকল মার্কেট

ঈদ পর্যন্ত ফেনীর সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে সরকার ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী এর আওতামুক্ত থাকবে নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্যাদি, ঔষধসহ অন্যান্য প্রতিষ্ঠান। ফেনীর ব্যবসায়ী সংগঠনের জরুরি যৌথ সভা শেষে এ কথা জানান শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী।

আজ শনিবার (৯ মে) দুপুরে ফেনী শহর ব্যবসায়ী সমিতির দপ্তরে ফেনী শহর ব্যবসায়ী সমিতি ও ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজসহ জেলার ১৮টি ব্যবসা সংগঠন জরুরি বৈঠক করে। এতে সভাপতিত্ব করেন ফেনী শহর সমিতির সহসভাপতি আবুল কাশেম। উপস্থিত ছিলেন ফেনী চেম্বার অব কমার্সের সহসভাপতি আব্দুর রইজ কাজমী, পরিচালক ফরিদ উদ্দিন পাঠানসহ বিভিন্ন সংগঠনের ব্যবসায়ী নেতারা।

পারভেজুল ইসলাম হাজারী বলেন, চলমান করোনা পরিস্থিতিতে সংক্রমণরোধে এবং ফেনী মানুষের কল্যাণে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সভায় উপস্থিত সকল ব্যবসায়ী প্রতিনিধি এ সিদ্ধান্ত নেয়। তিনি বলেন, আমাদের সিদ্ধান্ত আমরা এমপি নিজাম উদ্দিন হাজারী, জেলা প্রশাসক, আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়ে দিব।

সিদ্ধান্ত কার্যকর করা প্রসঙ্গে তিনি বলেন, আমরা একটি মনিটরিং টিম গঠন করছি। সিদ্ধান্তের আওতাধীন দোকানপাট যেন না খুলে তা লক্ষ্য রাখা হবে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ঈদ পর্যন্ত বন্ধ থাকবে ফেনীর সকল মার্কেট

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
ঈদ পর্যন্ত বন্ধ থাকবে ফেনীর সকল মার্কেট
0:00 0:00
1.0x